Windows এর জন্য Dynamic Island

গানের সাথে সাথে লিরিক্স, AI এজেন্টের স্ট্যাটাস, color picker, ক্যালকুলেটর, clipboard history, রিমাইন্ডার আর আরো অনেক কিছু, সবই স্ক্রিনের কিনারায় ছোট্ট একটা notch এ। ফ্রি আর open source।

Windows এর জন্য ডাউনলোড
Windows 10 আর 11 · ফ্রি · admin access লাগে না · সব ভার্সন
WindyLand: music with lyrics, alerts, AI agents, tools, system monitor and clipboard

নতুন কী এসেছে

0.1.21
  • টাস্কবারে mascot: Settings > Mascot > Taskbar চাপলে mascot টাস্কবারের খালি কোণায় বসে, weather এর মতো। উপরের notch তখন লুকিয়ে যায়; mascot এর উপর মাউস রাখলেই তার উপরে প্যানেল খোলে।

আগের আপডেটে (0.1.20):

  • Maximized অ্যাপের উপর notch সরু হয়ে যায়: Chrome বা অন্য অ্যাপ ফুল উইন্ডোতে থাকলে notch একটা পাতলা বার হয়ে যায়, ক্লিক ভেতর দিয়ে চলে যায়, তাই ব্রাউজারের ট্যাব ঢাকা পড়ে না। বারের উপর মাউস রাখলেই খোলে।
  • ১২ ঘণ্টার ঘড়ি: এখন থেকে 4:20 PM, চাইলে Settings থেকে 24 ঘণ্টায় ফেরানো যায়।
  • কপি করলে ছোট্ট প্রিভিউ: Android এর মতো, কী কপি করলেন notch এ এক নজর দেখায়। টেক্সট, ফাইলের নাম বা ছবির থাম্বনেইল। ডিফল্ট বন্ধ।
  • স্ক্রিনশট আর color picker: নেওয়ার সময় notch পুরো লুকিয়ে যায়, ছবিতে আর কিছু ঢাকা পড়ে না।
  • গানের আগে-পরে: কোনো প্লেয়ার previous/next না মানলে WindyLand নিজেই মিডিয়া কী চেপে দেয়।

এক মিনিটে ইনস্টল

ইনস্টলারটা মাত্র ৩ MB এর মতো। পরের আপডেটগুলো notch থেকেই এক ক্লিকে ইনস্টল হয়।

ডাউনলোড

উপরের বাটনে ক্লিক করুন। ফাইলের নাম WindyLandSetup-<version>.exe।

চালু করুন

Windows যদি নীল রঙের Windows protected your PC স্ক্রিন দেখায়, More info চেপে তারপর Run anyway চাপুন।

লুক বেছে নিন

শুরুতে ছোট একটা welcome tour জিজ্ঞেস করবে কোন স্টাইল আর কোন কিনারায় বসবে। notch এর উপর মাউস রাখলে খোলে, রাইট-ক্লিক করলে সেটিংস।

Windows সতর্ক করছে কেন?
WindyLand এখনো code signed না (সার্টিফিকেটের জন্য প্রতি বছর টাকা লাগে), তাই Windows পাবলিশারকে চেনে না। পুরো কোড GitHub এ আছে, আর প্রতিটা ইনস্টলার GitHub Actions ওই কোড থেকেই বানায়। ব্রাউজার যদি ডাউনলোড আটকে দেয়, ডাউনলোডের মেনু থেকে Keep বেছে নিন।
"Smart App Control blocked an app" দেখাচ্ছে?
Windows 11 এর Smart App Control সব unsigned অ্যাপ আটকে দেয়, আলাদা করে একটা অ্যাপ allow করার উপায় নেই। ইনস্টল করতে হলে Windows Security > App & browser control থেকে এটা বন্ধ করতে হবে। অনেক Windows ভার্সনে Windows রিসেট না করে এটা আর চালু করা যায় না, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
আনইনস্টল করবো কীভাবে?
ট্রে আইকনে রাইট-ক্লিক করে Uninstall WindyLand চাপুন, অথবা অন্য অ্যাপের মতো Settings > Apps থেকে।

শুধু notch না, আরো অনেক কিছু

প্রতিটা প্যানেল অপশনাল: যেটা লাগবে না, লুকিয়ে রাখুন।

Synced lyrics

মিউজিক + লিরিক্স

Spotify, ব্রাউজার বা যেকোনো প্লেয়ার। গানের যে লাইন চলছে সেটা হাইলাইট হয়।

AI agents

AI এজেন্ট

Hermes, Claude Code বা Codex কাজ করছে, আপনার OK চাইছে, নাকি কাজ শেষ, notch এই দেখা যায়।

Color picker

Tools

স্ক্রিনের যেকোনো জায়গা থেকে color picker, ক্যালকুলেটর, QR code, unit converter (কাঠা, বিঘা, শতাংশ, মণসহ) আর টাইম জোন।

Clipboard history

Clipboard history

ক্লিক করলেই পেস্ট, সার্চ, পিন আর snippet। আপনি চালু না করা পর্যন্ত বন্ধ থাকে।

System monitor

System monitor

CPU, RAM আর নেট স্পিড, শেষ এক মিনিটের গ্রাফসহ।

Windows notifications

নোটিফিকেশন

অন্য অ্যাপের Windows নোটিফিকেশন notch থেকে নেমে আসে, অ্যাপের আইকনসহ।

To-do

রিমাইন্ডারসহ To-do

কাজটা লিখে একটা সময় দিয়ে দিন, সময় হলে notch মনে করিয়ে দেবে।

Prayer times

নামাজের সময়

আপনার শহরের সময় পিসিতেই হিসাব হয়, চাইলে রিমাইন্ডারও পাবেন।

ফাইল শেলফস্ক্রিনশটটাইমার আর স্টপওয়াচ পোমোডোরোপানি খাওয়ার রিমাইন্ডারভলিউম, চার্জিং, Caps Lock ব্লুটুথ কানেক্টমাইক আর ক্যামেরার ডট৮টা mascot ৪টা স্টাইল, যেকোনো কিনারায়ফুল স্ক্রিন গেম বা মুভিতে সরে যায়

আপনার ডেটা আপনার পিসিতেই থাকে

কোনো অ্যাকাউন্ট নেই, কোনো ট্র্যাকিং নেই। প্রাইভেসি পলিসি

মাত্র দুইটা নেটওয়ার্ক রিকোয়েস্টLRCLIB থেকে লিরিক্স আর GitHub এ আপডেট চেক। এর বাইরে কিছুই অনলাইনে যায় না।
আপনার ইচ্ছায়নোটিফিকেশন আর clipboard history আপনি চালু না করা পর্যন্ত বন্ধ থাকে।
Open sourceMIT লাইসেন্স, Rust এ লেখা। প্রতিটা লাইন GitHub এ দেখতে পারবেন।

ট্রাই করে দেখুন

আইডিয়া বা বাগ? GitHub এ issue খুলুন।

Windows এর জন্য ডাউনলোড